কুমিল্লায় ডাঃ হারুন - ডাঃ শাকিল পরিষদের মতবিনিময়
আজ কুমিল্লা শহরে একটি হোটেলে কুমিল্লা জেলা, মহানগর, মেডিকেল কলেজ শাখা আয়োজিত ডাঃ হারুন - ডাঃ শাকিল পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ কুমিল্লা শহরে একটি হোটেলে কুমিল্লা জেলা, মহানগর, মেডিকেল কলেজ শাখা আয়োজিত ডাঃ হারুন - ডাঃ শাকিল পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাঃ এম মাসুম হাসান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ জাকারিয়া মাহাবুব।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ।
আরও বক্তব্য রাখেন মহাসচিব পদপ্রার্থী ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, কোষাধক্ষ্য পদপ্রার্থী ডাঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ খালেকুজ্জামান দিপু।
এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ হারুন - ডাঃ শাকিল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদস্য সচিব ডাঃ সিরাজুল ইসলাম,সদস্য অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন।
উপস্থিত ছিলেন ডাঃ আবু নাসের,ডাঃ মুরাদ হোসেন,ডাঃ নিয়াজ শহীদ রানা, ডাঃ মোঃ জাফর ইকবাল, ডাঃ জাভেদ আহমেদ, ডাঃ বাছেদুর রহমান সোহেল, ডাঃ গালিব হাসান, ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ডাঃ আসলামুল ইসলাম রুদ্র, ডাঃ মনজুর রশি,ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, ডাঃ মেহেদী হাসান সাকিব, ডাঃ এম এম মালিক, ডাঃ রেদোয়ান ফেরদৌস সহ প্রায় ৫ শতাধিক চিকিৎসক।
মত বিনিময় সভায় চিকিৎসকরা ডাঃ হারুন - ডাঃ শাকিল পরিষদকে পূর্ণ সমর্থন জানিয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন।